রাঙামাটিতে বাজার মনিটরিং এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ জুন) দুপুরে রাঙ্গামাটির বনরূপা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে রাঙ্গামাটি শহরের বনরুপা বাজারে বনরূপা ফ্রুটস এন্ড ডেটস নামক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিয়ম বহির্ভূতভাবে শিশু খাদ্য বিক্রি করার দায়ে দোকানের স্বত্ত্বাধিকারী মো: কালামকে ২০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার।