রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা মুন্জুর গ্রেফতা

রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মুন্জুর হোসেন মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) পড়ন্ত বিকালে উপজেলার ভেন্ডাবাড়ী হাটের রূপালী ব্যাংকের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভেন্ডাবাড়ী গ্রামের মনোয়ার হোসেন মন্টু’র পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে উপজেলা আওয়ামীলীগের সদস্য, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুন্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।






























