শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-২০২৫ সম্মাননা পেলেন ৮ গুণীজন

২ বছর পূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-২০২৫ সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতিমান ব্যক্তি ও একটি সংগঠনকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ভূষিত করা হয়। এর আগে বিকালে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সম্মাননা প্রাপ্তরা হলেন:
১. মুতাসিম বিল্লাহ – শিল্প ও সাহিত্য
২. ডপস (মো. শাহিন মিয়া) – শিক্ষা প্রসার
৩. ডা. মো. আসাদুজ্জামান – চিকিৎসা সেবা
৪. মো. মুগনিউর রহমান মনি – পরিবেশ, সাংবাদিকতা ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি
৫. কাঁকন রেজা – সাংবাদিকতা
৬. তাঁরা মিয়া – বাউল সংগীত
৭. মহিউদ্দিন বিন জুবায়েদ – ইসলামি সাহিত্য
৮. আজকের তারুণ্য (মো. রবিউল ইসলাম রতন) – সেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ জ ম রেজাউল করিম, এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা।

পরিষদ সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মকে সুস্থ-সংস্কৃতির চর্চায় অনুপ্রাণিত করা এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক পরিবর্তনের ধারা জোরদার করতেই এবারের সম্মাননা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাহাতুল ইসলাম (আলো) বলেন, “সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে”।

তিনি আরও বলেন, “দু’বছর ধরে সাহিত্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও তরুণদের সম্পৃক্ততা নিয়ে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে পাঠাভ্যাস, সাংস্কৃতিক আলোচনা, গুণীজন সম্মাননা এবং সমাজ সচেতনতার কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

আমাদের লক্ষ্য—তরুণদের হাত ধরে শেরপুরকে একটি সুস্থ সংস্কৃতির সমৃদ্ধ প্রজন্মের দিকে এগিয়ে নেওয়া। বিজয়ীদের অভিনন্দন এবং সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।”