রাঙ্গামাটিতে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”এই স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তত্ত্বাবধানে একটি “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে।এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
রাঙ্গামাটি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারি পরিচালক নিউটন দাস বিএফএম তত্ত্বাবধানে মহড়া পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম। বিপুল সংখ্যক ভলান্টিয়ারও এই মহড়ায় অংশগ্রহণ করেন।
মহড়ায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া কার্যক্রমে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল, বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রূষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়।





























