সেন্টমার্টিনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষনরোধকল্পে প্লাষ্টিক সংগ্রহ অভিযান

‘প্লাষ্টিক দূষন সমাধানে সামিল হই সকলে’ -এই প্রতিপাদ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সেন্টমার্টিন দ্বীপে ‘প্লাস্টিক সংগ্রহ অভিযান –২০২৬’ আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী প্লাষ্টিক সংগ্রহ (১-৮ এপ্রিল ২০২৬) অভিযানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বিজিএস এর সহযোগিতায় স্থানীয় জনগণ, স্কুলের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিযানের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পরিবেশ দূষণ কমানো এবং একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করা।অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীপের বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই উদ্যোগ টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কার্যক্রম ভবিষ্যতে পরিবেশ রক্ষায় আরও উদ্যোগ গ্রহণে সকলকে অনুপ্রাণিত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আলম আরমান, সেন্টমার্টিনের ইউপি সদস্য সৈয়দ আলম, শামসুল ইসলাম, মো. নোমান, শিক্ষক প্রতিনিধি মো.আয়াতুল্লাহ খামেনী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধি মি.প্রনয় এস পালমা, শুভাশিস চাকমা, তপতী রানী সরকার, গোলাম দস্তগীর বকশী, বিজিএস এর প্রতিনিধি মো. ইমরান প্রমুখ।
























