নেত্রকোনার মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা।
মঙ্গল বার সকালে উপজেলার নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপত্বিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে বৈশাখের ঐতিহ্য তুলে ধরেন। ব্যানার, ফেস্টুন ও নানা রঙের মুখোশ শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ও আলোচনা সভারও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি শাওলিন নাহার, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, কৃষি কর্মকর্তা, মাহমুদুল হাসান মিজান, প্রানী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, ওসি, হাসনাত জামান,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল প্রমূক।




























