রাঙ্গামাটির বরকল সীমান্তে রসুন ও সার আটক

রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট হরিণায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় লক্ষাধিক টাকার রসুন ও ইউরিয়া সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় ছোট হরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি’র আওতাধীন আমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩৪০ কেজি রসুন ও ৪৫০ কেজি ইউরিয়া সার আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা।
এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।






























