সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন ও আহত ২ জনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
বিআরটিএ সতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান ও সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমাউন কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ নিহত ও আহত পরিবারের সদস্যরা বিআরটিএ কর্তৃক আর্থিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন।





























