রাঙামাটিতে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অভিযান

এলপিজি’র সঠিক সরবরাহ, বিতরণ ও বিপণন নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও আসামবস্তি এলাকায় অবস্থিত চারটি এলপিজি ডিলারশিপে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল বাজার তদারকি করা এবং ভোক্তাদের জন্য এলপিজি-র প্রাপ্যতা নিশ্চিত করা।

অভিযানকালে কর্মকর্তারা স্টক রেজিস্টার, মজুদ, ন্যায্যমূল্যে বিক্রয়, মূল্যতালিকা অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করা হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির বিষয়েও তাদের সতর্ক করা হয়।