নেত্রকোনার দুর্গাপুরে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত

নেত্রকোনার দুর্গাপুরে রুপসী বাংলা আইপি টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফর জামান ফকির ওরফে আলিফ (৪২)নামের এক সাংবাদিক বুহস্পতিবার (১৫ অক্টোবর)রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়াগেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে বৃহস্পতিবার রাত পোনে আটটার দিকে তেলুঞ্জিয়া তার শশুর বাড়ীর নিকটে রবিন সাংমার দোকানের পাশে বাঁশঝাড়ের নিচে দাড়িয়ে থাকাবস্থায় দু-জন অপরিচিত ব্যাক্তি তার পাশে অবস্থান নেয়।এর পরই ঐ দুই ব্যাক্তি লুৎফর জামান ফকির ওরফে আলিফ এর মাথায় গলায় এবং বুকে বেশ কয়েকটি গলি করে দ্রুত পালিয়ে যায়, এতে লুৎফর জামান ফকির ওরফে আলিফ ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত দেখতে পায়,একটি অবিস্ফোরিত গুলিও ঘটনাস্থলে পড়েথাকতে দেখাগেছে।
গুলিবিদ্ধ লুৎফর জামান ফকির ওরফে আলিফ’কে সরকারী হাসপাতালে নিয়েগেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
নিহত আলিফ ফকির কলমাকান্দা উপজেলার চারুলিয়া মাইজপাড়া গ্রামের মোহব্বত আলী ফকিরের ছেলে। সে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে তার শশুরবাড়ীতে থাকত। তার আদিবাসী স্ত্রী, আয়ান ফকির ও মুন্তাহা জামান প্রান্তি নামের দুটি সন্তান রয়েছে। রাতেই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।






























