লালমনিরহাটের হাতীবান্ধায় চা শ্রমিকদের নিয়ে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামে অবস্থিত সোম চা বাগান। স্ত্রীর নামানুসারে বাগানটির নাম রাখা হয়েছে সোমা চা বাগান।উক্ত চা বাগানে লোকসান, শ্রমিকদের ন্যায্য মূল্য, অলস শ্রমিকদের ছাটাই ও নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম। তিনি আবেগ আপ্লূত হয়ে বলেন, চা বাগানটি পরিচালনা করতে গিয়ে সহায় সম্পদ হারিয়ে নি:স্ব হয়ে গেছি।
ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় মামলায় পড়েছি। কিন্তু এ চা বাগানটিকে নিয়ে সবসময় ষড়যন্ত্রের শিকার হয়েছি। একসময় চা বাগানটির পা উৎপাদন বেড়ে যাওয়ায় ব্যাংকে কয়েক কোটি টাকা লোন নিয়ে পা প্রসেসিং মেশিন স্থাপন করি।কিন্তু বিদ্যুৎসহ না সমস্যায় পাতা প্রসেসিং মেশিনটি চালু করা সম্ভব হয়নি।
অনেক সময় অসত্য তথ্য দিয়ে সাংবাদিকদের দিয়ে আমার বিরুদ্ধে খবর ছাপানো হয়েছে। আসলে এ সবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার বাগানকে নিয়ে চারদিকে যে ধরনের ষড়যন্ত্র চলছে, আমি এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।



























