সাজেকে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির অবরোধ পালিত

সাজেকের অবরোধ এক দিনের জন্য শিথিলের জবাবে পাল্টা কর্মসূচী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলা হতে টুরিজম স্পর্ট সাজেকে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির দিনব্যাপী অবরোধ শান্তিপুর্ন ভাবে পালিত হয়েছে। খাগড়াছড়ি পৌরসভার নেন্সি বাজার সড়কে কঠোর অবরুদ্ধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১লা নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সড়কটিতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে কঠোর অবরুদ্ধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সড়কটিতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল থেকেই দীঘিনালা থেকে সাজেকগামী কোনো গাড়ি ছেড়ে যায়নি। সড়কের বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে এই অবরোধ পালিত হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকান্ড, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদের পাশাপাশি এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাজেক পর্যটন সড়ক ও দীঘিনালা সড়কে ১২ঘন্টার কঠোর অবরোধ শুরু করে শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে।
রোববার(১লা নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক পর্যটন সড়ক থেকে দীঘিনালা সড়কে এই অবরোধ পালন করা হয়েছে। সকাল থেকেই দীঘিনালা থেকে সাজেকগামী কোনো গাড়ি ছেড়ে যায়নি। সড়কের বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে এই অবরোধ পালিত হয়েছে। অবরোধের কারণে বাঘাইছড়ি, লংগদু এবং সাজেকের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে সারাদেশের। অবরোধ চলাকালীন সময়ে পিকেটাররা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ, ইট ও টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেছেন।দীঘিনালা, বাঘাইহাট ১০নম্বর ও কাঁঠালতলী এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে অবরোধ পালিত হয়েছে।






























