রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করলেন পার্বত্য সচিব কানিজ মওলা

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারি সফরের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কানিজ মওলা। সভা শেষে তিনি কাপ্তাই উপজেলার চলমান ও নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সন্মেলন কক্ষ অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।
এসময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব কনকন চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান(যুগ্মসচিব) শেখ সালেহ্ আহমেদ, জাহিদ ইকবাল, সদস্য প্রশাসন (উপসচিব), মূখ্য নির্বাহী কর্মকর্তা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদসহ বোর্ডের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পরবর্তী মাননীয় সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গাছড়া ব্রীজ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অধীনে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প-২য় পর্যায় এর কাপ্তাই উপজেলাধীন মিতিঙ্গাছড়ি মডেল পাড়া কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।






























