‎ব্যাটালিয়ন ১২ বিজিবি’র এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা

বরকলে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান দিয়েছেন। ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসা মাঠে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় ছোট হরিনা ব্যাটালিয়ন ১২ বিজিবি বরকলের ভুষনছড়া এলাকায় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় আসন্ন রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী এবং ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য বিশটি বেঞ্চ বিতরণ করা হয়েছে। জোন ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।

এসময় ব্যাটালিয়ন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
‎
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।