নেত্রকোণায় জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

প্রচন্ড শীতে যখন অতিষ্ঠ নেত্রকোণার বিভিন্ন এলাকার স্বল্প মানুষ ঠিক তখনি শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাড়ান মানবিক জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের তাতিয়র গুচ্ছগ্রামে দু:স্থদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (সদর) আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভুমি) সদর শামসুজ্জামান আসিফ প্রমুখ।