নেত্রকোনার মদনে কৃষক হত্যার জেরে বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ

নেত্রকোনার মদনে ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক হত্যার জেরকে কেন্দ্র করে জাহেলা আক্তার (৫৩) নামে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মদন থানায় ৮ জনকে অভিযুক্ত করে ওই বৃদ্ধা নারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখে ইমাম হোসেন খুন হন। ইমাম হোসেন হত্যার আসামি জাহেলা আক্তারের দুই ছেলে।

দুই ছেলে জেল কেটে বাড়ি আসলে তারা অন্য পলাতক রয়েছে। এদিকে বৃদ্ধা জাহেলা আক্তার বাড়িতে অবস্থান করায় বাড়ি পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার জাহেলা আক্তার নিজ নারিকেল গাছের ডাব পাড়তে যান। এ সময় অভিযুক্তরা রবিকুল, রাজন, সোহাগ, ঝন্টু, স্বামী রুহানসহ ৮/৯ জন ডাব পাড়তে বাধা দেয় এবং জাহেলা আক্তারকে মারপিট করে গুরুতর জখম করে। তার ঘরে থাকা মালামাল ভাঙচুর করে বাড়ি পক্ষের লোকজন চলে যায়। এ নিয়ে ভুক্তভোগী জাহেলা আক্তার শনিবার রাতে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বাড়ির অভিযুক্ত ইসমাইল জানান, বাড়ি ঘর ভাঙচুর স্ট্যাম্প নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে। আর কত মিথ্যা মামলা করবে?
মদন থানার ওসি হাসানাত জামান জানান, এ ঘটনায় একজন নারী লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগটি তদন্ত করা হবে।