নেত্রকোনার মদনে ১০ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোনার মদনে অস্ত্র আইনের মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে

এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় The Arms Act, 1878 এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় গ্রেফতারি পরোয়ানা (W/A) জারি করা হয়। পরোয়ানাটি ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আদালতের স্বাক্ষর ও সিলমোহরসহ অনুমোদিত হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ফয়সাল। তার সঙ্গে ছিলেন এসআই তারা মিয়া, এসআই হাশেম, এসআই কামাল, এসআই শাকিব ও এসআই জাকির। এছাড়াও অংশ নেন কনস্টেবল সাইদুল ইসলাম, আলাউদ্দিন, এনামুল, মমিনুল, মাহাবুব ও কাশেম।

পুলিশের তৎপরতায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায় মদন উপজেলার শিবপাশা গ্রামের মৃত মঞ্জিল তালুকদারের ছেলে আনোয়ার দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে একই গ্রামের তার বোনের বাড়িতে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় মদন থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়নে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।