মাদক সেবনকারী ও জুয়ারীকে ধরে থানায় দিতে হবে: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক সেবনকারী ও জুয়ারীকে ধরবেন পিটাবেন। তার পর আমাদের খবর দিবেন আমরা থানায় দেব।
এ ব্যাপারে যদি আমার দলের কোন সদস্যও হয় এর পরেও কোন ছাড় নয়। তিনি আরও বলেন, আমাদের আয়ের উৎস বাড়াতে হবে। মেয়েরা বাড়িতে বসেও নিজস্ব মেধার মাধ্যমে আয়ের কাজ করতে পারে। আয় বাড়লে সামাজিকভাবে সঞ্চলতা আসবে।
এটাই আমাদের লক্ষ ও রাজনীতি। এসব কাজ করতে গেলে যা কিছু প্রয়োজন সব কিছুই আমি করব। আমরা উন্নয়নের রাজনীতি নিয়ে আসছি। বেকার সমস্যা দূর করার রাজনীতি নিয়ে আসছি। আমরা জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য আসছি।
উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া একটি করলেই আর একটি প্রয়োজন পড়ে।
আমার নেত্রী বেগম খালেদা জিয়া সর্বমহলে সবার শ্রদ্ধা ভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনও কোনো অপশক্তির সঙ্গে তিনি আপস করেননি। তাই এই মুহূর্তে আমাদের নেত্রী বেঁচে থাকা খুবই প্রয়োজন।
শনিবার দুপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নেত্রকোনার মদনের তিয়শ্রী ইউনিয়নে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে ও খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসায় উপজেলার চান গাওঁ ইউনিয়নের শাহাপুর-পচিশ্চ পাড়া আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।
ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আলোচনা সভার করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























