রাঙ্গামাটি পুলিশের অভিযানে চোলাই মদ, সিএনজি সহ মাদক ব্যবসায়ী আটক

কাউখালী থানার বিশেষ অভিযানে চোলাই মদ ও ০১টি সিএনজি জব্দসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।
রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় কাউখালী থানাধীন রাবার বাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় মোঃ ইলিয়াস (৪৫) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২৭ (সাতাশ) লিটার দেশীয় চোলাই মদ এবং ০১টি সিএনজি অটোরিকশা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা ০১নং ওয়ার্ডের মিঠাছড়া মৌলভীপাড়ার পশ্চিম দেওয়ান নগর এলাকার বাসিন্দা মৃত মুন্সি মিয়া ছেলে।
এ ঘটনায় কাউখালী (বেতবুনিয়া) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






























