শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর

২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা শাখার নতুন সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটিতে রাশিদুল ইসলাম-কে সভাপতি এবং হাফেজ আমিনুর রহমান-কে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেটআপ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। তিনি নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নতুন নেতৃত্ব শ্যামনগর উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের দাওয়াতি, শিক্ষা ও মানবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সংগঠন সূত্রে জানা যায়, ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ নতুন সেটআপ গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি রাশিদুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তারা সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্রের আলোকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও কল্যাণমুখী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দিনের পথচলা সহজ করা, তাদেরকে ইসলামী আন্দোলনের খেদমতে কবুল করা এবং দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করা হয়।





























