নেত্রকোনার মদনে বেগম রোকেয়া দিবস উদযাপন

দিবসটির প্রতিপাদ্য ছিল” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ স্রোগানকে সামনে রেখে নেত্রকোণা মদনে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গল বার বিকালে উপজেলা পরিষদ হতে একটি বণার্ঢ্য শোভ যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের আয়োজন করেন,উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলার সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী।
এতে অদম্য চার নারীকে পুরস্কার দেয়া হয়, তাঁরা হলো, সফল জননী, হাদিছা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানভীনা পারভীন তৃনা,সমাজে অসামান্য অবদান রেখে যে নারী শাহনাজ পারভীন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী মাহমুদা খানম।
এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলার জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,মোমেনা আক্তার সাকি,মুক্তি যোদ্ধা, আতাউর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি শামছুল আলম,সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল,বিআর ডিভির কর্মকর্তা শাহনাজ পারভীন, উদ্যোতক্তা মাহমুদা আক্তার শিমু প্রমূখ।




























