নেত্রকোনার মদন পৌরসভায় ভেকু দিয়ে রাস্তা কেটে নিচ্ছেন আওয়ামীলীগ নেতা

নেত্রকোনার মদন পৌরসভার নির্মানাধীন রাস্তা ভেকু দিয়ে কাটার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হকের বিরুদ্ধে। সোমবার সকালে নিজে দাঁড়িয়ে থেকে ভেকু দিয়ে রাস্তাটি কাটা শুরু করেন তিনি।
মঞ্জুরুল হক মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাবেক সেনা কর্মকর্তা। মঞ্জুরুল হক নেত্রকোনা -৪ (মদন- মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে একাধিকবার নৌকার মনোনয়ন চেয়েও পাননি।
মদন পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট ভবন একালায় প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করে মদন পৌরসভা। নির্মাধীন রাস্তা দিয়ে ওই এলাকার লোকজন দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন। রাস্তা কাটা হলে ওই এলাকার লোকজন যাতায়াতসহ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হবে।
স্থানীয়রা জানান, মঞ্জুরুল হক ৬ বার আওয়ামীলীগের এমপি হতে মনোনয়ন চেয়ে পায়নি। রাস্তাটি নির্মাণ করার পর ওই এলাকায় তার মায়ের নামে একটি কলেক প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে কলেজ প্রতিষ্ঠা করতে অনিচ্ছা প্রকাশ এবং নির্মাণাধীন রাস্তা কাটার চেষ্টা করে। আজ নিজের প্রভাব কাটিয়ে রাস্তা কেটে ফেলেছে। প্রশাসন যাতে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেন সেই বিষয়ে দাবি জানান স্থানীয়রা।
সোমবার সকালে হঠাৎ করে আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হক রাস্তাটি কাটতে থাকে। বিষয়টি দেখতে স্থানীয় জনগন ও আশপাশের জমির মালিকরা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করলেও তিনি রাস্তা কাটা বন্ধ করেনি।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, রাস্তাটি আমার জমির ওপর দিয়ে নেওয়া হয়েছে। তাই রাস্তাটি কাটা হচ্ছে। রাস্তার জায়গা শুধু আমি দিবো না। অন্য জমির মালিকরা জায়গা দিতে হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেছি।
মদন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জামিল হাসান বলেন’ কোট ভবন এলাকায় রাস্তাটি প্রায় ৫/৬ বছর আগে পৌরসভা নির্মাণ করে৷ নির্মাণাধীন রাস্তাটি কেটে ফেলার সংবাদ পাই৷ আমি গিয়ে রাস্তা কাটতে নিষেধ করার পরেও তিনি শুনেনি। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ ব্যাপারে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, পৌরসভার নির্মাধীন রাস্তা কাটার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট নায়েবকে পাঠিয়ে রাস্তা কাটা বন্ধ করা হয়েছে।






























