বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরের বাগআঁচড়া প্রেসক্লাবের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাগআঁচড়া প্রেসক্লাব। তাঁর মৃত্যুসংবাদ পাওয়ার পর এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিবৃতিদাতারা হলেন বাগআঁচড়া প্রেসক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান মতিন, সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল জলিল, সেলিম হোসেন, সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মিরাজ, দপ্তর সম্পাদক নাজিমউদ্দীন জনি, সদস্য আব্দুল্লাহ ও বিল্লাল হুসাইন।

প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন মহিমান্বিত, সাহসী ও দূরদর্শী নেতা ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সুদৃঢ়করণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন আপসহীন দেশপ্রেমিক নেত্রী হিসেবে তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পথে অনুপ্রাণিত করবে। তারা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

বিবৃতিতে শোকের এই কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং তাঁর অসমাপ্ত রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়।