সাংবাদিকদের আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান: বিচারপতি এ কে এম আব্দুল হাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এসময় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন।
রাঙ্গামাটি জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের আইন, অধিকার, দায়িত্ব – কর্তব্য, আচরণবিধি সম্পর্কে জানার গুরুত্বারোপ করেন এবং সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি এখতিয়ার/সীমাবদ্ধতা মেনে চলেন, তাহলে অনেক সমস্যা এড়ানো সম্ভব হবে।
কর্মশালায় প্রথম সেশনে বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর, আসন্ন জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব বিষয় আলোচনা করেন।
২য় সেশন ও প্রধান অতিথির বক্তব্য বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে অবহিত করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরে প্রশিক্ষণ কর্মশালার শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়।





























