নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবে টেলিভিশন উপহার

নেত্রকোনার মদনের বিশিষ্ট শিল্পপতি কে এম জহির ফারুক মদন প্রেসক্লাবে দ্বিতীয় বারের মত ৫৫ ইঞ্চি একটি স্যামসাং টেলিভিশন উপহার হিসেবে প্রদান করেছেন। সোমবার রাতে তিনি এসে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ উপহার তুলেদেন।
এর আগে প্রেসক্লাব মিলনায়তনে শিল্পপতি কে এম জহির ফারুকের সাথে মদন উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একে এম জহির ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন উপজেলার সাবেক ও কেন্দুয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ এর প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, সমাজ সেবক ফখরুল ইসলাম হেভেন, মোঃ সম্রাট মিয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মির্জা মামুন, আঙ্গুর রহমান ভূঁইয়া, আলী উসমান, নিজাম উদ্দিন, জরিপ আহম্মেদ,আলী আজগর পনির, হোসাইন আহমেদ পরাগ, শামছুল হক চ্যাম্পিয়ন, জাকির আহমেদ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি কে এম জহির ফারুক বলেন, আমাকে মদন উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য করায় আমি ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃজ্ঞতা বোধ করছি। আমি আপনাদের পাশে আছি এবং থাকব। যে কোন সময় আমাকে বললেন আমি আপনাদেন সার্বিক সহযোগিতা করতে প্রস্থত আছি।





























