ময়মনসিংহের আঠারোবাড়িতে মোবাইল কোর্টে জরিমানা

ময়মনসিংহের আঠারোবাড়ি এলাকায় খুচরা সারের দোকান ও তেল মিলগুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১,১২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স আবুল বাশার নামের একটি সারের দোকানে সারের সাথে ডিজেল বিক্রি করা হচ্ছিল, যা নীতিমালার পরিপন্থী। এছাড়া মেসার্স সেলিম ওয়েল মিল এবং মেসার্স আঠারবাড়ী ওয়েল মিল-এ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে তেলের সঙ্গে চিটাগুড় ও পামওয়েল মজুত রাখার প্রমাণও পাওয়া যায়।
এ সকল অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১,১২,০০০ (এক লক্ষ বারো হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান , ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্য ও পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






























