অনিয়মের প্রমান পেলে চাকুরিও যেতে পারে: লুৎফুজ্জামান বাবর

কাজে গাফিলতি ও অনিয়মের প্রমান পেলে চাকুরিও থাকবে না, আমি এ ক্ষেত্রে কাউকে ছাড় দেই না। মদন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সময় এসব কথা বলেন, নেত্রকোনার ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব,মির্জা হায়দার আলী,উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু তাহের আজাদ,।

যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে মাসিক সভা করার চেষ্টা করব।
যদি না পারি তাহলে জুম মিটিং এ যোগদান করব। আপনাদের মোবাইল নম্বর এবং ছবিসহ সকল তথ্য দিন আমি আপনাদের সাথে যোগাযোগ করব।

এ সময় মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী, কারণ মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ কারবারের সাথে যদি আমার দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।