সাভারে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবাহানের পক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর বটতলা এলাকায় এই আয়োজন করা হয়। এসময় উঠান বৈঠক জনসমাবেশে পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহান।
আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির উদ্দিন সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


















