রাঙ্গামাটিতে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা

“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভায় জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুর উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, পরিসংখ্যান সহকারী কাজী মশিউর রহমান,কাপ্তাই পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার।

নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন খাতের সঠিক পরিসংখ্যানের অভাব দূর করতে ‘নৌযান শুমারি ২০২৬’ একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে।

সভায় জানানো হয়, আগামী ২০-২৯ আগষ্ট ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলায় মূল শুমারি পরিচালিত হবে। শুমারিতে সম্পৃক্ত জনবল থাকবে: জোনাল অফিসার-৩২, উপজেলা শুমারি সমন্বয়কারী-৪, জেলা শুমারি সমন্বয়কারী-২, গণনাকারী-২০৮।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় নৌযান শুমারি ২০২৬ এর লিষ্টিং অপারেশনের (০৪-১৭ মে ২০২৬) তথ্য অনুযায়ী মোট ঘাট ৫৭০ টি, মোট নৌযান ৭৮৯৮ টি। যার মধ্যে ঘাটভিত্তিক নৌযান রয়েছে ৬০৩৯ টি, ঘাট বর্হিভূত নৌযান ১৮৫৯ টি।

উল্লেখ্য, লিস্টিং অপারেশনে প্রায় ২৫ ক্যাটাগরীর নৌযানের তথ্য উঠে এসেছে। এই ২৫ ধরনের নৌযানের মধ্যে উল্লেখযোগ্য হল-যাত্রীবাহী (জাহাজ), যাত্রিবাহী (বোট), বালিবাহী, কার্গো, লঞ্চ, ট্রলার, ড্রেজার, ফেরি এবং প্রান্তিক পর্যায়ে ব্যবহৃত বিভিন্ন প্রকার ইঞ্জিনচালিত নৌযান ইত্যাদি।