রাঙামাটিতে সাংবাদিকদের জন্য পিআইবি-র প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের জন্য লিঙ্গ সংবেদনশীলতা বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ‘প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’ (পিআইবি)-এর আয়োজনে এবং ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’-এর সহায়তায় এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি-র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব-এর শিক্ষক নাজিয়া আফরিন মনামী এবং পিআইবি-র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার, জেন্ডারভিত্তিক স্টেরিওটাইপ ও বিদ্যমান চ্যালেঞ্জ, জেন্ডার সংবেদনশীলতা ও সাংবাদিকের নৈতিকতা এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেন।






























