রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা

রাঙ্গামাটি রিজিয়ন এর ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “রাঙ্গামাটি চ্যাম্পিয়নস্ লিগ ফুটবল টুর্ণামেন্ট” ২০২৬ এর জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি উপজেলা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার রাঙ্গামাটির ঐতিহ্যবাহী চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাঙামাটি সদর উপজেলার বনাম বিলাইছড়ি উপজেলার।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনালে রাঙামাটি সদর উপজেলাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিলাইছড়ি উপজেলা।

অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মোঃ আবুল রকিব।

গ্যালারি ভর্তি দশর্ক অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রাঙ্গামাটি চ্যাম্পিয়নস্ লিগ ফুটবল টুর্ণামেন্ট উপভোগ করেন।