রাঙামাটিতে নির্মিত হচ্ছে জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স

‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি রাঙামাটি জেলা তথ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

রাঙামাটি পৌরসভা এলাকার ‘ট্রাইভেল আদম বটতলে ১৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা বিশিষ্ট রাঙামাটি জেলা তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, রাঙামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান, এমপি, পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পটির আওতায় ঢাকা ব্যতিত ৭টি বিভাগীয় শহরে সাত তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স এবং ১৯টি জেলায় ৫তলা বিশিষ্ট জেলা তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে।

বর্তমানে ১৬ জেলায় নির্মাণ কাজ চলমান রয়েছে যার মধ্যে ০৪টি জেলায় নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে রয়েছে। জেলাসমূহ হলো:- টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ, মাগুরা, বাগেরহাট, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঝিনাইদহ, কক্সবাজার, দিনাজপুর, বান্দরবান, কুষ্টিয়া, পাবনা ও গোপালগঞ্জ।