উন্মুক্ত করা হলো পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি

পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়ার কথা জানানো হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

প্রসঙ্গত, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। ওই দিন জারি করা গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।