“নরসিংদির জেলা ভিত্তিক লক্ষ্মীপূজা উপলক্ষে দেবী লক্ষীর প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে সামনে রেখে দেবী লক্ষ্মী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজার দিন ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজ দ্রæত শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন কারিগররা।

মাটির কাজ, প্রতিমার অবয়ব তৈরি, শুকানো, রং করা ও সাজসজ্জাসহ নানা ধাপে চলছে প্রতিমা তৈরির কার্যক্রম। নিপুণ হাতে মাটি দিয়ে দেবী লক্ষ্মীর প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত কারিগররা। তাদের দক্ষতা ও পরিশ্রমে ধীরে ধীরে ফুটে উঠছে দেবীর অপরূপ প্রতিমা।

কারিগরদের আশা, লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে প্রতিমার চাহিদা ভালো থাকবে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম ও শ্রমের খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক পাওয়া নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা।

লক্ষ্মীপূজাকে ঘিরে মৃৎশিল্পীদের এই কর্মব্যস্ততা শুধু উৎসবের প্রস্তুতিই নয়, বরং বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প ও কারুশিল্পের ধারাবাহিকতাকেও তুলে ধরে। প্রতিমা তৈরির কাজ শেষ হলে সেগুলো পূজামন্ডপ ও ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

প্রতিমা তৈরির কারিগর সাজন বনিক সাংবাদ কর্মী রুদ্রকে বলেন, “লক্ষ্মীপূজা উপলক্ষে দেবী লক্ষ্মীর প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিটি প্রতিমা যত্ন ও নিষ্ঠার সঙ্গে তৈরি করছি, যাতে ভক্তরা সুন্দর প্রতিমার মাধ্যমে দেবীর আরাধনা করতে পারেন। আমরা আশা করি, পূজার মধ্য দিয়ে সবার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।”