নেত্রকোনার মদনে ২ বছর যাবত সড়ক সংস্কার কাজে গাফিলতি চরম দুভোর্গে জনগন

নেত্রকোনা মদন পৌরসভার ধোবা বাড়ী সামন থেকে মদন আটপাড়া সীমা পর্যন্ত সড়কে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
১ কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা, কাদা আর জলাবদ্ধতায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও যানবাহনের চালকরা। বর্ষার শুরুতেই পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ বিগত ২০২৪-২৫ অর্থ বছরে মদন পৌরসভার চৌ রাস্তা হতে মদন আটপাড়া সীমা পর্যন্ত ২ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দে কাজটি পায় মেসার্স মমিনুল হক এন্ড এম এ ওয়াহেদ (জেবি) নামীয় ঠিকাদারি প্রতিষ্টান। গত দুই বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
পৌরসভার বাড়িভাদেরা গ্রামের মানুষ ও আটপাড়া উপজেলার দেওয়াশ্রী, সুখারী, সোনাজুর, গ্রামের হাজার হাজার মানুষের স্বল্প সময়ে মদন উপজেলা আসার একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এই সড়ক। সামান্য বৃষ্টিতেই এটি পরিণত হয় কাদাময় জলাশয়ে। বড় বড় খানাখন্দে জমে থাকা কাদা পানির নিচে অদৃশ্য গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
ফলে প্রায়ই অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার কর্মজীবী মানুষ।
এম এ ওয়াহেদ,জানান, অফিসের গাহিলতির কারনে রাস্তার কাজ বিলম্ব হচ্ছে। রাস্তার রিভাইজ সম্পূর্ন হলে কাজ আমরা দ্রুত গতীতে শেষ করব। প্রকল্পে সময় প্রায় শেষ হয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারি নাই।
উপ-সহকারি সাহাবুল ইসলাম বলেন,রাস্তা রিভাইজ জন্য আমরা যথার্যথ কৃতপক্ষের নিকট পত্র প্রেরন করেছি। আশা করি আগামী ডিসেম্বর মধো কাজ সম্পূর্ন হবে।























