পরীক্ষার দু-দিন আগেই শিক্ষার্থীদের হাতে পৌছেগেছে বার্ষিক পরীক্ষার প্রশপত্র

সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার দু-দিন আগেই নবম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে পৌছেগেছে গণিত পরীক্ষার প্রশ্নপত্র। এমনি ঘটনা ঘটল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে একটি টিম রবিবার (২৯ নভেম্বর) সকালে ঐ বিদ্যালয়ে পৌছে দেখেন নবম শ্রেনীর গণিত পরীক্ষা চলমান। ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের সাথে চলমান পরীক্ষার প্রশ্নপত্রের হুবুহু মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করেদেন উপজেলা প্রশাসন।
পরীক্ষার প্রশ্নপত্র প্রধান শিক্ষকের হাওলায় থাকার বিধান থাকলেও ঐ বিদ্যালয়ে তা মানা হয়নি, ঐদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলনা প্রধান শিক্ষক, তাহলে কাকে বা কেন এই অনিয়মতান্ত্রিক দায়িত্ব দিলেন প্রধান শিক্ষক মিলছেনা এর হিসাব।
এ ঘটনা জানাজানি হওয়ার পরপরই মোবাইল বন্ধ করেদেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগম,যার দরুন তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনসারী’র সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিনিধিকে বলেন আমি ইউএনও স্যারকে সঙ্গেনিয়ে ঐ বিদ্যালয়ে যাই এবং প্রাপ্ত সংবাদের শতভাগ সত্যতা পাওয়ায় ইউএনও স্যারের নির্দেশে নবম শ্রেনীর গণিত পরীক্ষা স্থগিদ রাখা হয়।
পাশাপাশি এ বিষয়ে সুনির্দিষ্ট জবাব দেওয়ার জন্য তিন দিনের সময় বেধেদিয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর চিঠি দেওয়া প্রস্তুতি চলছে।






























