চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের সম্মানিত চেয়ারম্যান দীপন তালুকদার মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা এর নেতৃত্বে রাঙামাটি জেনারেল হাসপাতালের (আরএমও) ডাঃ মোহাম্মদ শওকত আকবর, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন চেয়ারম্যান পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে পার্বত্য রাঙ্গামাটি জেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা সেবার পরিধি বিস্তার এবং সার্বিক স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
জেলা পরিষদ ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টায় রাঙ্গামাটির প্রতিটি মানুষের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।






























