ড্রিম শিশু-কিশোর সঙ্গীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

নেত্রকোণার বারহাট্টায় বেসরকারিভাবে গড়ে ওঠা একমাত্র সঙ্গীত বিদ্যালয় ড্রিম শিশু-কিশোর সংগীত একাডেমী এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে রাত আটটা পর্যন্ত। প্রতিযোগিতায় তবলা গিটার, নৃত্য ও সংগীত বিভাগে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যারা তাদের ফলাফল ঘোষনা করা হয়েছে।
আশীষ সরকার দুলাল ও অর্পা দে এর সঞ্চালনায় বিচারক হিসেবে নেত্রকোণা থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী সুস্থির সরকার, মৌমিতা ধর ও সনজিৎ চন্দ্র ঘোষ ঝুটন। সংগীত প্রতিযোগিতায় তবলায় সংগত করেন নারায়ণ চন্দ্র দাস।
এ সময় সংগীত বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।






























