নেত্রকোণায় গ্যাস সিলিন্ডার বিস্ফণে অগ্নিকান্ড প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোণার মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
বুধবার দিবাগত রাতে উপজেলাটির ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে এই আগুনের ঘটনা হয়।
স্থানীয়দের বরাতে মদন থানার এসআই উত্তম কুমার জানান, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর, দেওসহিলা গ্রাম তিনটির লোকজন চেস্টা চালান।
হাওরপাড়ের গ্রামটির সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দমকল বাহিনীর লোকজন প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহাহয়তায় আগুন নিয়ন্তররণে আনে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, ৩৫০ মন ধান- চাল,আসবাবপত্রসহ সবই পুড়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের মানিক মিয়া বলেন, “গ্যাসসিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে ঘরে আগুন লেগে যায়। আগুনে আসারসহ লিংকন মিয়ার তিনটি ঘর পুড়েছে। ঘরে নগদ টাকাসহ যা ছিল সব পুড়েছে।কিছুই নাই। ঘর ও ঘরে থাকা মালামালসহ আমাদের দুইজনের অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”




























