নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু আবু তালহা (২) উপজেলার রংছাতী ইউনিয়নের গারামপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে।
শিশুটির বাবা আব্দুল করিম জানান, সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ পরিবারের সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায় আবু তালহা। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা
সৌরভ ঘোষ বলেন, পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই শিশু তালহা মারা গেছে।




























