নেত্রকোণায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণ

পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচেন্দ্রের শুভ ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে নেত্রকোণা জেলা সৎসঙ্গ ৬৭তম মহোৎসবের আয়োজন করেছে।
দিনটি উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা সৎসঙ্গ। অনুষ্ঠানের মধ্যে রয়েছে উষা কীর্তন, ভোর আরতি, ভক্তিমূলক সংগীত, রামায়ন কীর্তন, নাটক, মেধাবৃত্তি, মঙ্গল শোভাযাত্রা, পুস্পাঞ্জলী নিবেদন, দীক্ষাদান, মহাপ্রসাদ বিতরণ, কিশোর মেলা, মাতৃ সম্মেলন, ধর্মসভা ও সাংস্কতিক অনুষ্ঠান।
(১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ বর্নিল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উকিলপাড়াস্থ জেলা সংসঙ্গ কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সভাপতি শ্রী সমীর চৌধুরী কাচু, সাধারণ সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস, উৎসব কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র বিশ্বাস, সধারণ সম্পাদক শ্রী চিত্তরঞ্জন তালুকদার, মহিলা সম্পাদিকা শ্রীমতি হ্যাপি মনি কর প্রমুখ।




























