নেত্রকোণার মদনে বিজ্ঞান মেলার উদ্বোধন

নেত্রকোণা মদন উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন। ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’— এ স্রোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১২ টি স্টল অংশ গ্রহন করেছে। উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী সভাপতিত্বে মেলার শুভ উদ্ধোধন করা হয়।
এ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং বিজ্ঞান অলিম্পিয়াড।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের পথ সুগম হবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বারী, জামায়াতের নায়েবে আমির রিয়াজ ইদ্রিস মাষ্টার মদন থানার অফিসার ইনর্চাজ হাসনাত জামান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল ও একাডেমি সুপার ভাইজার জোসনা সহ
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






























