নেত্রকোনার মদনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনা মদন উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমী সুপারভাইজার জোসনা বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন হোসেন, জামায়াতের উপজেলা নায়েবে আমির ইদ্রিস মাষ্টার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো করার সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।