নেত্রকোনার মদনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবির।

একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতে সহায়ক হবে।