নেত্রকোনার মদনে শতবর্ষের বেতুয়া খাল উদ্ধার করল পৌর প্রশাসক

নেত্রকোনার মদন পৌরসভার শতবর্ষের পুরাতন খাল উদ্ধার করল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। সোমবার পৌর সদরের ৬নং ওয়ার্ডে বেতুয়া খাল মৃত জাহের উদ্দিন ছেলে রোমান ভূঁইয়া মাটি ফেলে দখলে নেয়ার চেষ্টা করে।
এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজ বুক চড়িয়ে পড়লে পৌর প্রশাসকের নজরে আসে। সোমবার পৌর প্রশাসক সরজমিনে গিয়ে খালটি উদ্ধার করে।
জানা যায়, মদন পৌর সদরের ৬নং ওয়ার্ডে ৩ থেকে ৪শ পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। ওই সরকারি খাল দিয়ে পানি নিষ্কাকশন হয়ে থাকে। খালের পাশের জমির
মালিক মৃত জাহের উদ্দিন ছেলে রোমান ভূঁইয়া প্রশাসনকে আড়াল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ওই খালটি মাটি দিয়ে ভরাট করে দখলে নেয়ার চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও এলাকার সচেতন মহলের নজরে আসে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পৌর প্রশাসকের নজরে আসলে সোমবার বিকালে ভেকু দিয়ে মাটি সড়িয়ে নেয় এবং খালটি উদ্ধার করে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, যারা খালটি দখলে নিতে চাইছিল তারা মূলত বলছে ওই জমিটি বি আর এস আছে। আসলে তেমন কিছু নেই। এ খালটি মূলত সরকারি। তাছাড়া ওই এলাকায় ৩/৪শ পরিবার বসবাস করে।
খালটি এভাবে দখলে নিলে পুরো এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হবে। তাই এখান থেকে মাটি সড়ানো হয়েছে এবং খালটি উদ্ধার হয়েছে। পরবর্তীতে যদি আবার খাল দখলে নেয়ার চেষ্টা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






























