নেত্রকোনার মদনে সেচের ছাড়পত্র বাতিলের অভিযোগ

নেত্রকোনার মদনে সেচের ছাড়পত্রের নিয়মনীতি তোয়াক্কা না করে অনুমোদন নেয়ার অভিযোগ উঠেছে কৃষক শাহীনের বিরুদ্ধে। সেচ যন্ত্রের অনুমোদন বাতিল চেয়ে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতির বরাবর আরেক সেচ যন্ত্রের মালিক ফখরুল ইসলাম খান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নের কৃষক সেচ যন্ত্রের মালিক মৃত হাজী আব্দুল হক খানের ছেলে ফখরুল ইসলাম খান বন্ধ দীগরিয়া হাওরে সেচযন্ত্র স্থাপনের জন্য গত ৭ নভেম্বর ২০২৩ ইং তারিখে একটি অনুমোদন পান।
এর পরেই বাঁশরী গ্রামের এখলাছ মিয়ার ছেলে তুহিন মিয়া ৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখে সেচ যন্ত্রটি বন্ধ রাখার জন্য নেত্রকোনা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। যার মামলা নং ০৭/২০২৪ অন্য প্রকার। দীর্ঘ এক বছর পর মামলাটি ফখরুল ইসলাম খানের পক্ষে রায় দেয়।
এদিকে সেচ যন্ত্রটি মামলা দিয়ে বন্ধ করে সুকৌশলে এখলাছ মিয়ার ছেলে মামলার বাদী ভাই শাহীন মিয়া ২ জানুয়ারী ২০২৫ ইং তারিখে একই স্থানে আরেকটি সেচ যন্ত্রের অনুমোদন নেয়। ৩০০ ফিটের ভিতরে দুটি অনুমোদন এবং মামলার জটিলতা থাকায় নায়েকপুর গ্রামের ফকরুল ইসলাম খান, শাহীনের সেচের ছাড়পত্র বাতিল চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মদন জোনাল অফিসে আবেদন করেন।
এ ব্যাপারে বাঁশরী গ্রামের শাহীন মিয়া জানান, আমি অনেক পূর্ব থেকেই ডিজেল দিয়ে স্কিম পরিচালনা করে আসছি। উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ আমাকে ছাড়পত্র দেয়ায় আমি আমার নিজ জমিতে বরিং করেছি ও বিদ্যুতের খুটিঁ স্থাপন করেছি। নিয়মের বিষয়ে জানতে চাই তিনি আরও জানান, প্রশাসন আমাকে বুঝেই অনুমোদন দিয়েছে।
মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম জানান, গত সমন্বয় সভায় সিন্ধান্ত হয়েছে দুটি লাইনেই সংযোগ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি বেদবতী মিস্ত্রী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকাল দুই পক্ষকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।




























