নেত্রকোনার মদনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

নেত্রকোণা মদন উপজেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রনালয়, রেজিলিয়েন্স,এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানটি আয়োজন করে এসডিএফ জেলা আঞ্চলিক অফিস নেত্রকোণা। এতে অংশগ্রহণ করেন,সরকারি কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য গুণীজন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ড়াঃ নূরুল হুদা খান, সঞ্চালনায ছিলেন, সি এফ মাহবুব হাসান।
এতে বক্তব্য রাখেন,জেলা ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন, কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান,ড়াঃ নয়ন ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব, সমবায় কর্মকর্তা আবুল কালাম, প্রেসক্লাবের সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, আলী আজগর পনির প্রমূখ।



























