নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডাক্তারের যোগদান

দীর্ঘ দিন অপেক্ষার পর নেত্রকোণা মদনে ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৯ জন চিকিৎসক যোগদান করলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আনুষ্টানিক ভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ নূরুল হুদা খানের সভাপত্বিতে এক অনুষ্ঠানের মাধ্যমে যোগদানকৃত ১ জন ডেন্টাল সার্জন মোঃ শাহারিয়ার হোসেন, সহকারি সার্জন নাফরীন সুলতানা, আদিতা পোদ্দার, প্রমা শর্মা,ইহসানুল করিম তানজীম,শুভ সাহা, আনিসুর রহমান রিয়াদ,মনিমুল হক জয়,দিলশাদ নাসিম।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান বলেন, ৯ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘ দিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল।তিনি আরোও জানান এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আগের চেয়ে অনেক ভালো চিকিৎসা সেবা পাবেন।
৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে (বিশেষ) নতুন পদায়নকৃত চিকিৎসকদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী।এ সময় যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত দেবাংশ কুমার, আর এমও ডাঃ তায়েব হোসেন, ডাঃ নয়ন ঘোষ,ডাঃরাহাত হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।






























