রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা, স্থানীয় জনগণের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং যুবকদের সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ, চন্দ্রা চাকমা ও তিমথী খিয়াং, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক এবং কনসালটেন্ট অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।






























