রাঙ্গামাটির বাঘাইছড়ি বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিশেষ অভিযানে টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মারিশ্যা জোনের অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহল দল টিএন্ডটি কলোনি, মারিশ্যা নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ ৮৭.৬৬ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের
বাজার মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার ৪৭০ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। মারিশ্যা জোন কর্তৃক চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





























